খাতা ও নম্বরপত্র জমা দেয়া


জোহরা আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর ২০১৯ সনের প্রথম মুল্যায়ন পরীক্ষা গত ১৭/০৪/২০১৯ তারিখে শুরু হয়েছে এবং আগামী ০২/০৫/২০১৯ তারিখে শেষ হবে ইনশাল্লাহ।
প্রত্যেক পরীক্ষা শেষে যে যে বিষয়ে যে শিক্ষকগণ খাতা মুল্যায়ন করবেন তাদেরকে তাদের খাতা বুঝে নেয়ার জন্য বলা হয়েছে।
প্রতিটি খাতা সঠিক নিয়মে এবং গুরুত্বে সাথে মুল্যায়ন করতে হবে। খাতা মূল্যায়নের পর শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর এবং কোন শিক্ষার্থী মোট কত নম্বরের উত্তর দিয়েছে তা প্রশ্ন পত্রের সাথে সরবরাহ করা লিষ্টে নির্ভূলভাবে লিখতে হবে। 
আর সব চাইতে গুরুত্ব পুর্ণ নির্দেশনা হলো- নম্বরপত্র সহ প্রত্যেকের খাতা অবশ্যই আগামী ০৫/০৫/২০১৯ তারিখের মধ্যে অফিসে জমা দিতে হবে।
ইনশাল্লাহ আগামী ০৭/০৫/২০১৯ তারিখ আমরা প্রথম মুল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষনা করবো এবং প্রত্যেকের মার্কশীট প্রদান করবো।

ধন্যবাদ
নির্দেশক্রমে
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ
জোহরা আইডিয়াল স্কুল এন্ড কলেজ।

No comments:

Post a Comment

@templatesyard