চলতি অর্থাৎ এপ্রিল মাসের ১৭ তারিখ শুরু হচ্ছে প্রথম মুল্যায়ন পরীক্ষা '২০১৯। জোহরা আইডিয়াল স্কুল এন্ড কলেজ এ এই প্রথম নিজস্ব প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হচ্ছে।
মোট ১৭২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করছে। ইতিমধ্যে পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে। প্রবেশ পত্র পরীক্ষা শুরুর প্রথম দিন সকাল পর্যন্ত চলবে।
পরীক্ষা কার্য পরিচালনার জন্য প্রধান শিক্ষককে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা শুরুর পূর্বই প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষায় কোন প্রকার অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
জোহরা আইডিয়াল স্কুল এন্ড কলেজ তাদের সুনামের সিদ্ধান্তে সব সময় অটল। কোন প্রকার নকল করা, নকলে সহায়তা করা এবং একে অন্যকে উত্তর বলে দেয়া এবং উত্তর লেখতে সহায়তা করাকে অমার্জনিয় অপরাধ ধরে তাৎক্ষনিক পরীক্ষার হল থেকে বহিস্কার করা হবে বলে জানিয়ে দেয়া হয়েছে। পরীক্ষার হলে শিক্ষকদেরকেও সঠিক ভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য প্রতিষ্ঠানের প্রধান জোর অনুরোধ জানিয়েছেন।
কোন প্রকার সমস্যা না হলে আগামী মাস অর্থাৎ মে মাসের ২ তারিখে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।



No comments:
Post a Comment