নোটিশঃ পবিত্র ঈদ-উল-আযহা ছুটি ও অন্যান্য

নোটিশ
০৮.০৬.২০১৯ খ্রীঃ, বৃহস্পতিবার


প্রিয় শিক্ষার্থী ছেলে ও মেয়েরা,

আসসালামু আলাইকুম।
আসছে পবিত্র ঈদ-উল-আযহ’র আগাম শুভেচ্ছা। ঈদের সবটা সময় জুড়ে তোমরা আনন্দে থাকো ভালো থাকো এটাই প্রত্যাশা। কিন্তু ভালো থাকার জন্য প্রত্যাশার সাথে প্রয়োজন সচেতনতা। বিশেষ করে বর্তমানে ডেংগু জ্বর এর কারনে আমাদের জনজীবন দুর্বিস্বহ হয়ে উঠেছে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু ডেংগু মশা দিনের বেলায় আক্রমন করে সেহেতু দিনের বেলা মশা থাকতে পারে এমন স্থান পরিহার করে চলতে হবে। নিজেদের আশ পাশ পরস্কার এবং ময়লামুক্ত রাখতে হবে।



সাথে সাথে আরো মনে রাখতে হবে, সমাজে আমাদের প্রত্যেকেরই কিছু দায়িত্ব রয়েছে। নিজের কাজ নিজে করার পাশাপাশি বড়দের শ্রদ্ধা করতে হবে আর ছোটদেরকে তাদের ন্যায্য পাওনা স্নেহ থেকে বঞ্চিত করা যাবে না। আর সম বয়সীদের সাথে উত্তম সম্পর্ক বজায় রাখতে হবে।

আমাদের কাছে পরিবারও কম গুরুত্বপুর্ণ নয়। বাবা-মা এর সাথে কোন প্রকার খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আমরা এই শুনে খুশি হতে চাই যে জোহরা আইডিয়াল এর প্রতিটি ছাত্র-ছাত্রী তাদের বাবা-মা’র সাথে খুব সুন্দর ব্যবহার করে। সাথে পরিবারেও তাদের একটা সুন্দর সুনাম রয়েছে।

আজ ক্লাস শেষে আমাদের প্রতিষ্ঠান আগামী ১৪.০৮.২০১৯খ্রী বুধবার পর্যন্ত (৯-১৪, ৬ দিন) ঈদের বন্ধ ঘোষনা করা হলো।

যদিও প্রতিষ্ঠান ১৭.০৮.২০১৯খ্রী: তারিখ রোজ শনিবার যথা রীতি ক্লাশ শুরু করবে কিন্তু সরকারী নির্দেশনা মোতাবেক ১৫.০৮.২০১৯খ্রী রোজ বৃহস্পতিবার হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শোক দিবস পালন এর জন্য প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে উপস্থিত থাকবে।

সর্বশেষ, আমরা জানি আর ক’মাস পরই আমাদের বার্ষিক পরীক্ষা। পরীক্ষাকে টার্গেট রেখে সবাইকেই তাদের নিজ নিজ সিলেবাস সম্পন্য করায় আগ্রহী হতে হবে। মনে রাখতে হবে, বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্র-ছাত্রীদেরকে কোন ক্রমেই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে না।

পরিশেষে স্কুলের প্রতিষ্ঠাতা, পরিচালক, সভাপতি, কমিটির সদস্য, শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি।



ধন্যবাদ
জোহরা আইডিয়াল স্কুল এন্ড কলেজ
ওপারচর, হোমনা, কুমিল্লা।

No comments:

Post a Comment

@templatesyard