০৯.০৭.২০১৯ (মঙ্গলবার) | সময়- ১৩:২৫ | স্থান- টিচার্স রুম (স্কুল ভবন)
উপস্থিতি
১। ইকবাল স্যার, ২। বেবি ম্যাডম, ৩। আনিছ স্যার, ৪। কামরুল স্যার, ৫। ম্যালিয়া ম্যাডাম ৬। স্বপন স্যার, ৭। কাউসার স্যার, ৮। মাহফুজ স্যার, ৯। মাহফুজ (২) স্যার, ১০। আল-আমিন স্যার, ১১। রুবিনা ম্যাডাম
এজেন্ডা
- ৬ষ্ঠ, ৭ম শ্রেণিকে দুর্বল-সবল গ্রুপে ভাগ করা
- চলমান অর্ধ বার্ষিক পরীক্ষার খাতা দেখা
- আগামী বাৎসরিক পরীক্ষায় বছরের মাঝে নেয়া অন্যান্য পরীক্ষার নম্বরের নম্বর এর পার্সেন্ট যোগ করা
- নিজেরা সিলেবাস তৈরী করা এবং বছরে ৩টি পরীক্ষা ছাড়াও ক্লাস টেস্ট পরীক্ষা নেয়া সেগুলোর মার্ক যোগ করা
আলোচনার বিবরণ
- দুর্বল-সবল গ্রুপ ভাগ করার ব্যপারে চুড়ান্ত ভাবে আলোচনা করা এবং ঐক্যমত্যে পৌছানো।
- আলাদা আলাদা ভাবে সকল শিক্ষক এ ব্যপারে তাদের মতামত দিয়েছেন।
- এ গ্রুপটা কি করে করা যেতে পারে সে ব্যপারেও আলোচনা করা হয়েছে।
- প্রথমতঃ রিডিং, ক্লাসে পড়া গ্রহণ এর যোগ্যতা, ক্লাসে পড়া পারা, স্কুল উপস্থিতি, পারিবারিক সাপোর্ট, বেসিক স্কিল এসকল ভিত্তিতে ২টি গ্রুপ করা হবে।
- দ্বিতীয়তঃ প্রতিটি গ্রুপে লাষ্ট ২/১ টি পরীক্ষার ফলাফল এর ভিত্তিতে ক্রমিক নং নির্বাচন করা হবে।
- মাথায় রাখতে হবে যে কোন সময় এক গ্রুপ থেকে অন্য গ্রুপে শিক্ষার্থী উন্নীত কিংবা অধনমিত হতে পারে। সে ব্যবস্থার কথাও চিন্তায় রাখতে হবে।
- দুটি গ্রুপের নাম “ক”-”খ” কিংবা “সবল”-”দুর্বল” না দিয়ে সুন্দর নাম দেয়া যেতে পারে। যেমন- “বসুন্ধরা, আড়িয়ালখাঁ, গীতাঞ্জলী, সঞ্চিতা, অগ্নিবীনা, প্রজাপতি, আল্পনা, শান্তলতা, চন্দ্রকথা, অতন্দ্রীলা, চারুলতা, দোলনচাঁপা ইত্যাদি।
- বিশেষ বিশেষ খাতা পুনরায় দেখা হবে এটা সকল শিক্ষকদের অবহিত করা।
সিদ্ধান্ত গ্রহণ
- ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে ২টি করে গ্রুপ হবে (দুর্বল সবল হিসেবে)।
- নির্দিষ্ট ক্রাইটেরিয়ায় দুই ভাগ করা হবে।
- প্রত্যেক ভাগে পরীক্ষার রেজাল্ট এর উপর সিরিয়াল নম্বর (রোল নং) করা হবে।
- বিশেষ বিশেষ খাতায় পুনরায় নীরিক্ষন করা হবে।
মিটিং পরিচালনায়
ইকবাল স্যার

No comments:
Post a Comment